আলোরমেলা আইডিয়াল স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Printed Edition

ঢাকা কিন্ডারগাটেন অ্যাসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয় আলোরমেলা স্কুল প্রাঙ্গণে। ২০২৫ সালে এই স্কুল থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট ৩৯ জন। তার মধ্যে ট্যালেন্টপুলে ৯ জন, ১ম গ্রেড ১৯ জন এবং সাধারণ গ্রেডে ১০ জনসহ মোট ৩৮ জন বৃত্তি পেয়েছে। বিজ্ঞপ্তি।