বিদেশে ক্লাব খুঁজছেন জামাল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দুই মৌসুম ধরেই ব্রাদার্স ইউনিয়নে আছেন জামাল ভূঁঁইয়া। তবে এবার এই ক্লাব থেকে খুব একটা টাকা পয়সা পাননি তিনি। তার মতো অন্য খেলোয়াড়দেরও একই অবস্থা। কয়েকজন খেলোয়াড় জানিয়েছেন তারা দলবদলের শুরুতে সেই যে এক লাখ টাকার মতো টোকেন মানি পেয়েছেন, এরপর আর টাকা পাননি। দলের বশে কয়েকজন ফুটবলার ক্লাব ছেড়ে চলে গেছেন টানা না পেয়ে। গোপীবাগের ক্লাবটি আগামীবার কেমন দল গড়বে তা এখনও জানা যায়নি। তবে অধিনায়ক জামাল ভূঁঁইয়া অন্য দল খুঁজছেন। তা অবশ্য দেশে নয়। বিদেশের কোনো ক্লাব। এই মিডফিল্ডার জানান, আমি এশিয়ার মধ্যেই কয়েক ক্লাবের সাথে কথা বলছি। কিছু দিন পরই সব চূড়ান্ত হবে।

উল্লেখ্য, জামাল ভূঁঁইয়াই প্রথম বাংলাদেশী ফুটবলার যিনি আর্জেন্টিনার লিগে খেলেছেন। খেলেছেন কলকাতা মোহামেডানেও।