নারীদের কর্মসংস্থানে ওমেনস জব ফেয়ার করছে এটিবি জবস

Printed Edition
জাতীয় প্রেস ক্লাবে জব ফেয়ার উপলক্ষে সংবাদ সম্মেলনে অতিথিরা :  নয়া দিগন্ত
জাতীয় প্রেস ক্লাবে জব ফেয়ার উপলক্ষে সংবাদ সম্মেলনে অতিথিরা : নয়া দিগন্ত

নারীদের জন্য কর্মসংস্থান ক্যারিয়ার উন্নয়ন এবং পেশাগত নেটওয়ার্কিংয়ের নতুন সুযোগ তৈরিতে আগামীকাল (১৯জুন) রাজধানীর গুলশানের এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হবে এটিবি জবস প্রেসেন্টস ও মেনস জব ফেয়ার-২০২৬। প্রদর্শনীতে টাইটেল পার্টনার হিসেবে থাকছে ক্যারিয়ার হাব-পাওয়ার বাই ব্যাক এবং এসএমসি আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনে হাজারের বেশি নারী চাকরিপ্রার্থী এবং ৫০টিরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নেবে।

ইতোমধ্যে বিভিন্ন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান ও ব্র্যান্ড এই আয়োজনে অংশগ্রহণ নিশ্চিত করেছে। চাকরির সুযোগের পাশাপাশি আয়োজনে থাকবে ক্যারিয়ার গাইডলাইন, সরাসরি ইন্টারভিউ, ওয়ার্কশপ, নেটওয়ার্কিং সুবিধা এবং বিশেষ এক্সপেরিয়েন্স জোন। বিজ্ঞপ্তি।