বিনিয়োগের বড় বাধা দূর, উত্তরাঞ্চলে শিল্পায়নের নতুন সুযোগ : ড. তিতুমীর

Printed Edition

রাজশাহী ব্যুরো

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে নীতিগত সংস্কার, কর সুবিধা, অর্থায়ন, নিয়ন্ত্রণ শিথিলকরণ, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং কৃষিভিত্তিক শিল্পায়নের বিশেষ উদ্যোগ নিয়েছে।

বিনিয়োগের পথে থাকা বড় বাধাগুলো অনেকটাই দূর করা হয়েছে। এখন প্রয়োজন স্থানীয় উদ্যোক্তাদের সেই সুযোগ কাজে লাগিয়ে উৎপাদনমুখী বিনিয়োগে এগিয়ে আসা।

গতকাল মঙ্গলবার রাজশাহীতে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে কৃষি প্রক্রিয়াজাতকরণ বিষয়ে আয়োজিত আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সুইসকন্ট্যাক্ট যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

উপদেষ্টা ড. তিতুমীর বলেন, অন্তর্বর্তী সঙ্কট কাটিয়ে দেশের অর্থনীতিকে শুধু পুনরুদ্ধার নয়, পুনর্গঠন করে টেকসই সমৃদ্ধির পথে এগিয়ে নেয়াই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’- এই দর্শন বাস্তবায়নে কাজ করছেন।

তিনি বলেন, দীর্ঘদিন পিছিয়ে থাকা অঞ্চলগুলোকে মূলধারার উন্নয়নের সাথে যুক্ত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে বিনিয়োগের জন্য স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য পরিবেশ গড়ে তোলা হচ্ছে।

উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক শিল্প বিকাশে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তুলতে এভাবে আলাদা তহবিল আগে রাখা হয়নি।’তবে এসব সুযোগ-সুবিধার তথ্য অনেক উদ্যোক্তার কাছে পৌঁছায় না উল্লেখ করে চেম্বার ও ব্যবসায়ী

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং স্থানীয় উদ্যোক্তারা বক্তব্য দেন।