নয়া দিগন্ত ডেস্ক
সাধারণত একটি ঘুঘু পাখির আয়ু ১৫ থেকে ২০ বছরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু সেই প্রচলিত ধারণাকে বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি পোষা ঘুঘু। তার নাম সুগার, বর্তমান বয়স ৪৪ বছরেরও বেশি।
দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে বসবাসকারী এই পাখিটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বয়সের জীবিত পোষা ঘুঘুর মর্যাদা পেয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গত বছরের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দিয়েছে।
এর আগে সবচেয়ে বেশি বয়সী পোষা ঘুঘুর রেকর্ড ছিল জার্মানির এ মেথুসেলাহর দখলে। তবে সুগার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। মেথুসেলাহর চেয়ে প্রায় ১৫ বছর বেশি বেঁচে আছে সে।
সুগারের মালিক ডেওয়েন আরেন্ডারের (৭৭) কাছেই জন্ম হয়েছিল সুগারের। কারণ তার মা-বাবাও এক সময় আরেন্ডারের পোষা ছিল। ফলে জন্মের পর থেকেই এই বাড়িটিই হয়ে ওঠে সুগারের স্থায়ী ঠিকানা।
আরেন্ডার বলেন, সুগার আমাকে খুব ভালোবাসে। আমাদের সম্পর্ক দুই বন্ধুর মতো। ইন্টারনেট।



