মাগুরা জেলা দল চ্যাম্পিয়ন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মাগুরা ০ (৪) - (২) ০ জামালপুর

অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মাগুরা জেলা ফুটবল দল টাইব্রেকারে ৪-২ গোলে জামালপুর জেলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিল। টাইব্রেকারে মাগুরার হয়ে কাইফ, হোসেন, জিহাদ এবং আল আমিন গোল করেন। অন্য দিকে, জামালপুরের হয়ে মোহাদির ও আবির হোসেন গোল করেন। ফাইনালে ম্যাচসেরা হন মাগুরার গোলরক্ষক ইসমাইল হোসেন রাকিব। টুর্নামেন্ট সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের ইয়ামিন হোসেন এবং সেরা গোলরক্ষক হয়েছেন সিরাজগঞ্জ জেলা দলের গোলরক্ষক সায়েম শেখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি।