আগাম নির্বাচনের দাবিতে উত্তাল সার্বিয়া

Printed Edition

এপি

সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এখন সরকারবিরোধী তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। স্থানীয় সময় গত শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মূল নেতৃত্বে আয়োজিত একটি বিশাল সমাবেশ থেকে দেশে আগাম সাধারণ নির্বাচন আয়োজনের জোর দাবি তোলা হয়েছে। সমাবেশ থেকে আন্দোলনকারীরা দেশটির স্বৈরাচারী প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের বিরুদ্ধে বিভিন্ন সেøাগান দিয়ে রাজপথ কাঁপিয়ে তোলেন।