জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের সুবিধার্থে দু’টি মোবাইল চার্জিং স্টেশন চালু করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগার এবং ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় চার্জিং স্টেশন দু’টি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আবদুর রব। তিনি বলেন, বর্তমান সময়ে সামাজিক ও ব্যক্তিগত জীবনে মোবাইল ফোন একটি অপরিহার্য প্রযুক্তি। সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য এ ধরনের চার্জিং সুবিধা অত্যন্ত কার্যকর হবে। শিক্ষার্থীবান্ধব এই উদ্যোগ গ্রহণ করায় তিনি ‘জাকসু’ ও ‘রাইজ’কে ধন্যবাদ জানান। একইসাথে এর আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেয়া অনুরূপ উদ্যোগেরও প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও অন্যান্য ছাত্রসংগঠন শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে।
অনুষ্ঠানে জাকসুর সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বলেন, সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামসহ জাকসুর নেতারা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



