দেড় বছর পর জাতীয় হকি ক্যাম্পে জিমি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ দেড় বছর পর আবারো বাংলাদেশ জাতীয় হকি দলের ক্যাম্পে ডাক পেয়েছেন দেশের অন্যতম অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। আগামী এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি জোরদার করতে চলমান ক্যাম্পে নতুন করে জিমিসহ ছয়জন অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। নবগঠিত নির্বাচন কমিটির প্রথম সিদ্ধান্ত হিসেবে এই খেলোয়াড়দের ক্যাম্পে ডাকার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

নতুন করে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেনÑ আবু সাঈদ নিপ্পন, মো: নাইম উদ্দিন, মো: শিশির, পুষ্কর খীসা মিমো, রাসেল মাহমুদ জিমি এবং শহিদুল হক সৈকত। গতকাল হকি ফেডারেশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামীকাল থেকে তারা মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে চলমান অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।

২০২৫ সালের শুরুতে তৎকালীন অ্যাডহক কমিটি ‘বয়সজনিত কারণ’ দেখিয়ে জিমিকে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প থেকে বাদ দেয়। যদিও তার ফিটনেস বা মাঠের পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন ছিল না। ওই সময় কুপার টেস্টেও তাকে সুযোগ দেয়া হয়নি। সিদ্ধান্তটিকে অন্যায্য আখ্যা দিয়ে তীব্র ােভ প্রকাশ করেছিলেন জিমি। তার দাবি ছিল, অন্তত ফিটনেস পরীার মাধ্যমে নিজেকে প্রমাণের সুযোগ পাওয়া উচিত ছিল।

জাতীয় দল থেকে বাদ পড়লেও হাল ছাড়েননি এই অভিজ্ঞ ফরোয়ার্ড। বাংলাদেশ নৌবাহিনীর অধীনে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে ফিট রেখেছেন এবং বারবার জাতীয় দলে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন। অবশেষে নতুন অ্যাডহক কমিটির সিদ্ধান্তে সেই অপোর অবসান হতে যাচ্ছে। ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স জানিয়েছেন, বয়সের কারণে কোনো খেলোয়াড়কে বাদ দেয়া গ্রহণযোগ্য নয়। তাই জিমিসহ আরো পাঁচজন খেলোয়াড়কে ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার বিষয়টি নতুন প্রধান কোচ পিটার গেরহার্ডের মূল্যায়নের ওপর নির্ভর করবে। জার্মান এই কোচের বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এবং তার অধীনেই ক্যাম্পে যোগ দেবেন জিমি।

জাতীয় দলে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জিমি বলেন, আগের কমিটি তাকে অন্যায়ভাবে বাদ দিলেও নতুন কমিটি ন্যায়বিচার করেছে। এখন তিনি নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে চান।

২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক হকিতে অভিষেক হওয়া জিমি এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৯৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার ল্য অন্তত ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এশিয়ান গেমসের পর জাতীয় দলের জার্সিতে সম্মানের সাথে বিদায় নেয়া। পাশাপাশি ভবিষ্যতে কোচিং ও হকি সংগঠক হিসেবেও কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ফরোয়ার্ড।