প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

Printed Edition
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের জন্য ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র তুলে দেন রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ  জাফের  : পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের জন্য ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র তুলে দেন রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের : পিএমও

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের এইচ বিএন আবিয়াহ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

তিনি বলেন, সৌদি আরবের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেছেন।