যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান

Printed Edition

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ড. মো: মাহমুদুর রহমান গত ৫ সেপ্টেম্বর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন করেন। পরিদর্শনকালে কারখানার বিভিন্ন প্লান্ট ও যন্ত্রপাতির বর্তমান অবস্থা, কারখানা ফের চালুর অগ্রগতি, গুদামে সার সরবরাহ ও বিতরণসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজখবর নেন এবং কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। পরে বিসিআইসির স্থানীয় সাব ডিলার মেসার্স রানা এন্টারপ্রাইজ এবং মেসার্স চান মিয়া ট্রেডার্স, জগন্নাথগঞ্জ ঘাট, সরিষাবাড়ী জামালপুরের গোডাউন বিক্রয় কেন্দ্র ও সার্বিক বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন। সে সময় সার ডিলারের গুদামে সারের মজুদ, কৃষক পর্যায়ে বিক্রয় এবং সারের ঘাটতি, সরকারের নির্ধারিত মূল্য সার বিক্রয় সংক্রান্ত নথিপত্রসহ বিভিন্ন বিষয় ডিলারের কাছে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট ডিলারের সাথে মতবিনিময় ও সার মজুদের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তিনি ওই এলাকায় সারের কোনো ঘাটতি নেই বলে নিশ্চিত হন। বিজ্ঞপ্তি।