মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে চার মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়। সূত্র জানায়, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে মাদককারবারে জড়িত বাদশা মিয়া (৩৮), শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আব্দুল মান্নানকে (৩৫) আটক করা হয়। তারা সবাই গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, আনুমানিক দুই কেজি গাঁজা, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা উপজেলায় অবৈধ মাদককারবারের সাথে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটককৃতদের এবং উদ্ধারকৃত সামগ্রী গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



