মিডল ইস্ট আই
ইরানের সাথে চলমান যুদ্ধের মধ্যেই ইসরাইলের কাছে জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। শনিবার দেয়া এই অনুমোদনের আওতায় আনুমানিক ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সংশ্লিষ্ট সহায়তা সেবা অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরাইল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে অস্ত্র সরবরাহের লক্ষ্যে বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
অস্ত্রের প্যাকেজে বিএলইউ-১১০এ/বি বোমা এবং লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সমর্থন করবে এবং এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র ইসরাইলের নিরাপত্তা জোরদার করবে।


