ভালুকায় এনসিপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

Printed Edition

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা: জাহিদুল ইসলাম তার নির্বাচনী ১২ দফা ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল বুধবার সকালে ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার ইশতেহার তুলে ধরেন।

ডা: জাহিদুল ইসলাম বলেন, ভালুকার পরিবেশ রক্ষা, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, স্বাস্থসেবা, সুশাসন ও নিরাপত্তা, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, মাতৃমৃত্যু রোধ, পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ অভিবাসন, জবাবদিহিতা, নাগরিক স্বচ্ছতাসহ একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলাই তার প্রধান ল্য। ঘোষিত ১২ দফা ইশতেহারে শিা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উন্নয়ন, শিল্পাঞ্চলের শ্রমিকদের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। সংবাদ সম্মেলন শেষে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ভালুকাবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন। এ সময় দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।