যুদ্ধের বাজারে মানবতার ফেরিওয়ালা

টাকা না থাকলেও আলু নিয়ে যান ‘মাগনা’

রাস্তার পাশে নিজের গাড়িতে আলু সাজিয়ে কেজি প্রতি দাম বড় করে লিখে রাখলেও, তার ঠিক নিচেই রাখা একটি ছোট চিরকুট পথচারীদের নজর কাড়ছে। যেখানে লেখা— ‘যুদ্ধকালীন সময়ে প্রয়োজন হলে টাকাকড়ি না থাকলেও মাগনাই নিতে পারেন আলু।’

সৈয়দ মূসা রেজা
যুদ্ধের বাজারে মানবতার ফেরিওয়ালা
যুদ্ধের বাজারে মানবতার ফেরিওয়ালা |সংগৃহীত

চারদিকে যুদ্ধের দামামা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর সাধারণ মানুষের হাহাকার। এমন এক সঙ্কটময় মুহূর্তে বিরল মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এক ভ্রাম্যমাণ আলু বিক্রেতা। রাস্তার পাশে নিজের গাড়িতে আলু সাজিয়ে কেজি প্রতি দাম বড় করে লিখে রাখলেও, তার ঠিক নিচেই রাখা একটি ছোট চিরকুট পথচারীদের নজর কাড়ছে। যেখানে লেখা— ‘যুদ্ধকালীন সময়ে প্রয়োজন হলে টাকাকড়ি না থাকলেও মাগনাই নিতে পারেন আলু।’