যুদ্ধকে ‘না’ বলুন

শান্তি কেবল একটি শব্দ নয়, এটি মানবতার মৌলিক দাবি। প্রতিটি শিশুর হাসি, প্রতিটি মায়ের প্রার্থনা, প্রতিটি মানুষের স্বপ্ন– সবই শান্তির জন্য। তাই আমাদের সবার কণ্ঠে বলতে হবে আমেরিকা, ইসরাইল ও ইরান যুদ্ধ বন্ধ হোক। পৃথিবীতে শান্তি বিরাজ করুক। মানবতার জয় হোক।

সাকী মাহবুব

মানবসভ্যতার ইতিহাসে যুদ্ধের ক্ষত সবচেয়ে গভীর। প্রতিটি সঙ্ঘাতের পরিণতি হলো ধ্বংসস্তূপে পরিণত শহর, অনাথ শিশু, শোকাহত পরিবার এবং ভেঙে পড়া অর্থনীতি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আজও বিশ্ববাসীকে মনে করিয়ে দেয়– কোটি মানুষের প্রাণহানি, বাস্তুচ্যুতি এবং সভ্যতার অগ্রযাত্রায় দীর্ঘস্থায়ী বাধা।

জাতিসঙ্ঘের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১০ কোটির বেশি মানুষ শরণার্থী বা বাস্তুচ্যুত, যার বড় কারণ যুদ্ধ ও সঙ্ঘাত। অস্ত্রের শক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়; বরং তা প্রতিশোধ, ঘৃণা ও বিভাজনকে আরো গভীর করে। যুদ্ধের জন্য যে বিপুল অর্থ ব্যয় হয়, তা যদি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ রক্ষা ও মানব উন্নয়নে ব্যবহার করা যায়, তবে পৃথিবী আরো সুন্দর হয়ে উঠবে।

শান্তি কেবল একটি শব্দ নয়, এটি মানবতার মৌলিক দাবি। প্রতিটি শিশুর হাসি, প্রতিটি মায়ের প্রার্থনা, প্রতিটি মানুষের স্বপ্ন– সবই শান্তির জন্য। তাই আমাদের সবার কণ্ঠে বলতে হবে আমেরিকা, ইসরাইল ও ইরান যুদ্ধ বন্ধ হোক। পৃথিবীতে শান্তি বিরাজ করুক। মানবতার জয় হোক।

লেখক : সহকারী শিক্ষক, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, কশবামাজাইল, পাংশা, রাজবাড়ী