লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। একইসাথে, হিজবুল্লাহর সামরিক অবকাঠামোতে আরো হামলা চালানোর পরিকল্পনার কথা জানিয়েছে ইসরাইলি বাহিনী।
ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র আভিচেই আদরাই ওই এলাকার বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, ‘ইসরাইল আপনাদের কোনো ক্ষতি করতে চায় না। তাই, আপনাদের নিরাপত্তার কথা ভেবে, আপনাদের অবশ্যই অবিলম্বে সরে যেতে হবে।’
সূত্র : বিবিসি


