হোয়াইট হাউসের সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক আলোচনার সুযোগ করে দিতে যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর একটি চুক্তিতে সম্মত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এতে স্বাক্ষর করেননি।
আলোচনা দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কাঠামোর খসড়াটি এখনো চূড়ান্ত বা নিশ্চিত করা হয়নি।
এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘যুদ্ধবিরতি’ চলাকালীন গাজার অন্তত ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নেয়ার জন্য সৈন্যদের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন চারটি সংস্থা ও তিনজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের ‘চরমপন্থী ইসরাইলি বসতি স্থাপনকারী’ হিসেবেও বর্ণনা করা হয়েছে।
সূত্র : আলজাজিরা



