টোঙ্গার উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৩৭ কিলোমিটার গভীরে। এটি টোঙ্গার দ্বিতীয় বৃহত্তম শহর নেইয়াফু থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার উপকূলে মঙ্গলবার ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৩৭ কিলোমিটার গভীরে। এটি টোঙ্গার দ্বিতীয় বৃহত্তম শহর নেইয়াফু থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে।

তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

সূত্র: বাসস