ভানুয়াতুর উপকূলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোর্ট ওলরি গ্রামের প্রায় ৫৬ কিলোমিটার (৩৫ মাইল) উত্তর-পূর্বে।

নয়া দিগন্ত অনলাইন
ভূমিকম্পটি
ভূমিকম্পটি |প্রতীকী ছবি

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলের কাছে রোববার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোর্ট ওলরি গ্রামের প্রায় ৫৬ কিলোমিটার (৩৫ মাইল) উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮৮ কিলোমিটার।

সূত্র : বাসস