বিদেশী সামরিক ঘাঁটি নিষিদ্ধ করতে অস্ট্রেলিয়া-ভানুয়াতুর চুক্তি স্বাক্ষর

অস্ট্রেলিয়া ও ভানুয়াতুর প্রধানমন্ত্রী সোমবার (২৯ জুন) একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরিত ওই চুক্তিতে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপদেশে কোনো বিদেশী সামরিক ঘাঁটি স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
অ্যান্থনি আলবানিজ ও জোথাম নাপাত
অ্যান্থনি আলবানিজ ও জোথাম নাপাত |সংগৃহীত

অস্ট্রেলিয়া ও ভানুয়াতুর প্রধানমন্ত্রী সোমবার (২৯ জুন) একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরিত ওই চুক্তিতে প্রশান্ত মহাসাগরের এই দ্বীপদেশে কোনো বিদেশী সামরিক ঘাঁটি স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।

ক্যানবেরায় ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাতের সাথে চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সাংবাদিকদের বলেন, ‘এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়ার জন্য একটি স্পষ্ট নিশ্চয়তা তৈরি হলো যে এখানে কোনো বিদেশী সামরিক ঘাঁটি থাকবে না।’

সূত্র: বাসস