মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পেট্রোলের দাম বৃদ্ধি পাওয়ায় গাড়িচালকদের খরচ কমাতে জ্বালানি কর অর্ধেক করবে অস্ট্রেলিয়া।
সোমবার (৩০ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা আজ জ্বালানির দাম কমাচ্ছি কারণ আমরা বুঝতে পারছি যে, অস্ট্রেলিয়ানরা গুরুতর চাপের মধ্যে রয়েছে।’
অস্ট্রেলিয়ায় পাম্পে বিক্রি হওয়া প্রতি লিটার পেট্রোলের ওপর ৫২ সেন্ট বিক্রয় কর ধার্য করা হয়, যা তিন মাসের জন্য অর্ধেক করা হবে।
সূত্র: এএফপি



