হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখবে ইসরাইল : নেতানিয়াহু

‘আমাদের বার্তা পরিষ্কার। যারাই ইসরাইলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, তাদেরই লক্ষ্যবস্তু করা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু |বিবিসি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এর আগে ইসরাইল জানিয়েছিল, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে ইরান বলছে, লেবাননে ইসরাইলের এই ক্রমাগত হামলা যুদ্ধবিরতি চুক্তির একটি ‘গুরুতর লঙ্ঘন’।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের বার্তা পরিষ্কার। যারাই ইসরাইলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, তাদেরই লক্ষ্যবস্তু করা হবে। যতক্ষণ না আমরা উত্তর ইসরাইলের বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, ততক্ষণ যেখানে প্রয়োজন সেখানেই হিজবুল্লাহর ওপর আমাদের হামলা চলবে।’

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হিজবুল্লাহ মহাসচিব নাঈম কাসেমের ভাতিজা ও সচিব আলি ইউসুফ হারশিকে হত্যার ঘোষণা দেয়ার পর নেতানিয়াহু এই ঘোষণা দেন।

সূত্র : বিবিসি