রাশিয়ার হামলায় ইউক্রেনে কিশোরী নিহত

রাশিয়ার হামলায় ইউক্রেনের উত্তরাঞ্চলে ১৫ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। এ হামলায় তার মা–বাবাও আহত হয়েছেন এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনে রাশিয়ার হামলা
ইউক্রেনে রাশিয়ার হামলা |সংগৃহীত

ইউক্রেনের উত্তরাঞ্চলে রাশিয়ার এক হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। ওই হামলার তার মা-বাবা আহত হয়েছেন।

বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সিটি কাউন্সিল ফেসবুকে এক পোস্টে জানায়, শত্রুপক্ষ নির্দয়ভাবে মেনস্কা এলাকার একটি শান্তিপূর্ণ বসতিতে হামলা চালায়। এতে দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

পোস্টে বলা হয়, ‘দুঃখজনকভাবে, শত্রুর হামলায় ১৫ বছর বয়সী এক কিশোরীর প্রাণ গেছে ও তার মা-বাবা আহত হয়েছেন।’

রাতের ওই হামলার স্থানে আগুন নেভাতে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন বলেও জানানো হয়েছে।

সর্বশেষ এই হামলার ঘটনা ঘটল এমন সময়ে, যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তিন পক্ষের তৃতীয় দফা আলোচনা ভেস্তে গেছে। যদিও উভয় পক্ষকে একটি কঠিন শান্তিচুক্তিতে পৌঁছাতে ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছিল।

সূত্র : বাসস