ক্রোয়েশিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৪ জুন) ইস্ত্রিয়া অঞ্চলের অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলীয় শহর মেদুলিনের কাছে এ ঘটনা ঘটে।
ইস্ত্রিয়ান পুলিশ জানান, স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে কাস্টিজুন ও মেদুলিনের মধ্যবর্তী ক্যাম্পানোজ এলাকায় অবস্থিত মেদুলিন স্পোর্টস বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
খবর পেয়ে জরুরি পরিষেবা ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। দুর্ঘটনায় বিমানটির চার আরোহীরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বিমানটি অস্ট্রিয়া থেকে বলকানে যাচ্ছিল এবং মেদুলিনের বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



