মাদ্রিদ ও আভিলা অঞ্চলের জরুরি অবস্থা প্রত্যাহার

মাদ্রিদ ও আভিলা অঞ্চলের দাবানলকে কেন্দ্র করে জারি করা জাতীয় জরুরি অবস্থা বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রত্যাহার করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

নয়া দিগন্ত অনলাইন
দাবানল
দাবানল |ফাইল ছবি

মাদ্রিদ ও আভিলা অঞ্চলের দাবানলকে কেন্দ্র করে জারি করা জাতীয় জরুরি অবস্থা বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রত্যাহার করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

এ দাবানলের কারণে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছিল।

দাবানল পরিস্থিতি নিয়ে আঞ্চলিক কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সানচেজ বলেন, ‘আমরা অপারেশনাল লেভেল-২-এ যাওয়ার প্রস্তাব গ্রহণ এবং জাতীয় জরুরি অবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

সূত্র: বাসস