ইউক্রেনের ৩৮৯ ড্রোন ভূপাতিত : রাশিয়া

ইউক্রেনের রাতের অভিযানের ৩৮৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইউক্রেনের রাতের অভিযানের ৩৮৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। বুধবার সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সামরিক বাহিনী জানায়, ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলগুলো এই হামলার প্রধান লক্ষ্য ছিল। এ ছাড়া মস্কো ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ এলাকাও ইউক্রেন বাহিনীর লক্ষ্যবস্তুতে ছিল।

সূত্র : বাসস