ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় ১০ কোটি পাউন্ড দেবে যুক্তরাজ্য

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে ১০ কোটি পাউন্ড দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাজ্যের পতাকা
যুক্তরাজ্যের পতাকা |সংগৃহীত

শীত মৌসুমে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে ১০ কোটি পাউন্ড (প্রায় ১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার) দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।

মঙ্গলবার যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই অর্থের একটি অংশ দিয়ে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনকে সহায়তায় ন্যাটোর একটি কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাজ্য আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, বড় ক্যালিবারের কামানের গোলা ও ড্রোনও সরবরাহ করবে।

সূত্র : বাসস