যুক্তরাষ্ট্র আবার ইউক্রেনে সামরিক সরবরাহ শুরু করেছে : জেলেনস্কি

যুক্তরাষ্ট্র আবার ইউক্রেনে সামরিক সরবরাহ শুরু করেছে। রাশিয়ার বিমান হামলার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি |সংগৃহীত

যুক্তরাষ্ট্র আবারো ইউক্রেনে সামরিক সরবরাহ শুরু করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এই পদক্ষেপ নিল যখন গত সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছিল।

রোববার (১৩ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এনবিসি নিউজকে বলেছেন, তিনি ন্যাটোর সাথে একটি চুক্তিতে পৌঁছেছেন, যার ফলে ইউক্রেন জোটের মাধ্যমে মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাবে।

রাশিয়ার বিমান হামলার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করে বলেন, অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে গেলে তা ইউক্রেনের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে।