যুক্তরাজ্যের উপনির্বাচন : ভোট গণনা চলাকালেই জয়ের দাবি ফারাজের

যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী নেতা নাইজেল ফারাজ শুক্রবার (১৪ আগস্ট) ভোরে ক্ল্যাকটনের উপনির্বাচনের ভোট গণনা চলাকালেই নিজেকে জয়ী ঘোষণা করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
নাইজেল ফারাজ
নাইজেল ফারাজ |সংগৃহীত

যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী নেতা নাইজেল ফারাজ শুক্রবার (১৪ আগস্ট) ভোরে ক্ল্যাকটনের উপনির্বাচনের ভোট গণনা চলাকালেই নিজেকে জয়ী ঘোষণা করেছেন।

এ সময় এসেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘রায় হয়ে গেছে এবং এটি একটি বড় জয়। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে আমরা যত ভোট পেয়েছিলাম, এবার তার চেয়েও অনেক বেশি ভোট পেয়েছি।’

অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সরাসরি সম্প্রচার করা হয়।

সূত্র: বাসস