ইউক্রেনের আবাসিক ভবন ও হাসপাতালে হামলায় নিহত ১

ইউক্রেনের ওডেসা অঞ্চলে আবাসিক ভবন ও একটি প্রসূতি হাসপাতালের ওপর হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে শিশুসহ আরো ১১ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনে হামলা
ইউক্রেনে হামলা |সংগৃহীত

ইউক্রেনের ওডেসা অঞ্চলে আবাসিক ভবন ও একটি প্রসূতি হাসপাতালের ওপর হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে শিশুসহ আরো ১১ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

ওডেসা সিটির সামরিক প্রশাসনের প্রধান সের্গেই লাইসাক বলেন, ‘দুঃখজনকভাবে, একজন ব্যক্তি আঘাতের কারণে মারা গেছেন।’

তিনি জানান, হামলায় ওই প্রসূতি হাসপাতালের ছাদে গোলার আঘাত লাগে এবং আবাসিক ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

সূত্র: বাসস