ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন নতুন পোপ

সাক্ষাতের আগে পোপ বলেন, ‘বিপর্যস্ত ইউক্রেন অবশেষে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনার জন্য অপেক্ষা করছে।’

নয়া দিগন্ত অনলাইন
দায়িত্ব গ্রহণের পর পোপ লিও চতুর্দশ প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন
দায়িত্ব গ্রহণের পর পোপ লিও চতুর্দশ প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন

ক্যাথলিক চার্চের পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন পোপ লিও চতুর্দশ।

অভিষেক অনুষ্ঠানের পর, পোপ লিও চতুর্দশ প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে ভ্যাটিকান। খবর বার্তা সংস্থা এএফপির।

সাক্ষাতের আগে পোপ বলেন, ‘বিপর্যস্ত ইউক্রেন অবশেষে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনার জন্য অপেক্ষা করছে।’

রোববার সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ চতুর্দশ লিওর অভিষেক উপলক্ষে আয়োজিত পবিত্র ম্যাসে সারা বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, রাজপরিবার ও ধর্মীয় নেতারা অংশ নেন। তাদের মধ্যে জেলেনস্কিও ছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সাথে করমর্দন করেন।

রেজিনা কোয়েলির প্রার্থনায় লিও গাজা যুদ্ধের ব্যাপারেও কথা বলেন। তিনি বলেন, গাজায় শিশু, তাদের পরিবার ও বয়স্করা ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন।

তিনি বলেন, কিভাবে ‘মিয়ানমারে চলমান সহিংসতায় নিরীহ তরুণদের জীবন ধ্বংস করে দেওয়া হচ্ছে।’