২০৪০ সালের মধ্যে ৯০ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর প্রস্তাব ইইউ’র

বহুল প্রতীক্ষিত এই লক্ষ্য নির্ধারণ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নয়া দিগন্ত অনলাইন
ইইউ পতাকা
ইইউ পতাকা |সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ২০৪০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৯০ শতাংশ কমানোর প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। তবে এই পরিকল্পনা অনুমোদনের আগে সদস্য রাষ্ট্রগুলোর উদ্বেগ বিবেচনায় নমনীয়তার সুযোগ রাখা হয়েছে।

ব্রাসেলস থেকে এএফপি জানায়, বহুল প্রতীক্ষিত এই লক্ষ্য নির্ধারণ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

যেসব দেশ আপত্তি জানাতে পারে, তাদের সমর্থন পেতে ইউরোপীয় কমিশন প্রস্তাব করেছে, ২০৩৬ সাল থেকে সদস্য দেশগুলো ইউরোপের বাইরের প্রকল্পে বিনিয়োগ করে অর্জিত কার্বন ক্রেডিটের সর্বোচ্চ তিন শতাংশ নিজেদের নিঃসরণ কমানোর হিসাবে গণনা করতে পারবে।

সূত্র : এএফপি/বাসস