হিউম্যান রাইটস ওয়াচকে নিষিদ্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) নিষিদ্ধ করেছে রাশিয়া।

নয়া দিগন্ত অনলাইন
হিউম্যান রাইটস ওয়াচ
হিউম্যান রাইটস ওয়াচ |সংগৃহীত

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) নিষিদ্ধ করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে এমন ঘোষণা দেয় পুতিনের সরকার।

শুক্রবার মস্কোর এই ঘোষণার অর্থ হলো আন্তর্জাতিক এই সংস্থাকে রাশিয়ায় তাদের সকল কাজ বন্ধ করতে হবে; যারা এই সংস্থাটির সাথে সহযোগিতা করবে বা সমর্থন করবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এইচআরডব্লিউ বারবার রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের সময় মস্কোর বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের দমন এবং যুদ্ধাপরাধের অভিযোগ করেছে মস্কো। মনে করা হচ্ছে, একারণেই এইচআরডব্লিউ-কে নিষিদ্ধ করেছেন পুতিন।

হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিয়ন এক বিবৃতিতে বলেছেন, ‘তিন দশকেরও বেশি সময় ধরে সোভিয়েত-পরবর্তী রাশিয়ার উপর হিউম্যান রাইটস ওয়াচের কাজ সরকারকে মানবাধিকার এবং স্বাধীনতা সমুন্নত রাখার জন্য চাপ দিয়েছে।’

ফিলিপের আরো বলেন, আমাদের কাজ পরিবর্তিত হয়নি। তবে নাটকীয়ভাবে যা পরিবর্তিত হয়েছে তা হলো সরকারের একনায়কতান্ত্রিক নীতি। দমন-পীড়নের অস্বাভাবিক বৃদ্ধি এবং ইউক্রেনে তার বাহিনী যে যুদ্ধাপরাধ করছে তার পরিধি।

সূত্র : আল জাজিরা ও অন্যান্য