রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ১০

ইউক্রেনে রুশ হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের হামলায় রাশিয়ায় নিহত হয়েছেন চারজন।

নয়া দিগন্ত অনলাইন
হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো
হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো |সংগৃহীত

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের হামলায় রাশিয়ায় নিহত হয়েছেন চারজন।

ইউক্রেনের রাজধানী কিয়েভে এবং উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভের একটি সুপারমার্কেটসহ অন্যান্য অঞ্চলে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।

রোববারের (২৬ জুলাই) এই হামলা এমন এক সময়ে হলো যখন রুশ কর্মকর্তারা বলেছেন যে, ইউক্রেনের মস্কো-অধিকৃত এলাকাগুলোও হামলার শিকার হয়েছে। অধিকৃত শহর হরলিভকায় ইউক্রেনের একটি ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতারাতি ইউক্রেনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৩৬টি ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভ, চেরনিহিভ, জাপোরিঝিয়া ও খারকিভ শহরে এ হামলা চালানো হয়।

সূত্র: আল জাজিরা