ইউক্রেনের সুমি প্রদেশ ও বালাক্লিয়ায় রুশ হামলায় ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও হামলায় সুমি প্রদেশে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সেখানে উদ্ধারকর্মীরা আগুন নেভানো এবং ধ্বংসাবশেষ সরানো কাজ করেছেন।
ইউক্রেনীয় পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, সুমি শহরেই পৃথক বোমা হামলায় আরো ১২ জন আহত হয়েছেন।
আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় খেরসন এলাকায় একটি ভ্যানে ড্রোন হামলায় ছয়জন আহত হয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের ফলে সৃষ্ট যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে রাশিয়া ও ইউক্রেন উভয়ই এটা অস্বীকার করেছে।
সূত্র: রয়টার্স



