রাশিয়ায় কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত

রাশিয়ার পূর্বাঞ্চলের মাগাদানে একটি কয়লা খনি ধসে আট শ্রমিক নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার পূর্বাঞ্চলের কয়লা খনি
রাশিয়ার পূর্বাঞ্চলের কয়লা খনি |সংগৃহীত

রাশিয়ার পূর্বাঞ্চলের মাগাদানে একটি কয়লা খনি ধসে আট শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৪ মে) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অভিযান চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার সুসুমানস্কি শহরাঞ্চলে পাথর ধসের স্থান থেকে কয়লা খনির আরো চার শ্রমিকের লাশ পাওয়া গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মোট আটজনের লাশ উদ্ধার করেছে।’

মন্ত্রণালয় বলেছে, উদ্ধার অভিযান এখন শেষ হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা পড়ে নেই।

মাগাদান অঞ্চলের প্রসিকিউটর অফিস এই উদ্ধার অভিযানের তত্ত্বাবধানের ব্যবস্থা করেছিল।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি