গাজা যুদ্ধের পর প্রথম নির্বাচনে ভোটদান শুরু

অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার একটি কেন্দ্রীয় এলাকার ফিলিস্তিনিরা পৌরসভা নির্বাচনে ভোটদান শুরু করেছেন। এই এলাকায় ইসরাইলি যুদ্ধের পর এটিই প্রথম নির্বাচন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার একটি কেন্দ্রীয় এলাকার ফিলিস্তিনিরা পৌরসভা নির্বাচনে ভোটদান শুরু করেছেন। এই এলাকায় ইসরাইলি যুদ্ধের পর এটিই প্রথম নির্বাচন।

শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটকেন্দ্রগুলো খুলে দেয়া হয়।

রামাল্লা-ভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে প্রায় ১৫ লাখ এবং গাজার দেইর আল-বালাহ এলাকায় ৭০ হাজার মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

ইসরাইলের চলমান গণহত্যা যুদ্ধে গাজার বেশিভাগ মানুষ এখনো তাদের মৌলিক চাহিদা মেটাতে সংগ্রাম করছে। এ যুদ্ধে কমপক্ষে ৭২ হাজার ৫৬৮ জন নিহত ও এক লাখ ৭২ হাজার ৩৩৮ জনেরও বেশি আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইল যুদ্ধ শুরু করার পর এটিই প্রথম ফিলিস্তিনি নির্বাচন।

সূত্র: আল জাজিরা