ইউক্রেনের ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে লাতভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

রাশিয়ায় হামলার সময় ইউক্রেনের কয়েকটি ড্রোন লাতভিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
লাতভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা
লাতভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা |সংগৃহীত

লাতভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা পদত্যাগ করেছেন। রাশিয়ায় হামলার সময় ইউক্রেনের কয়েকটি ড্রোন লাতভিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন।

গত ৭ মে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় লাতভিয়ার অ্যান্টি-ড্রোন ব্যবস্থা যথেষ্ট দ্রুত মোতায়েন করা হয়নি বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় রোববার প্রগ্রেসিভ পার্টির সদস্য আন্দ্রিস স্প্রুডসকে বরখাস্ত করেন সিলিনা। এরপরই বামপন্থী প্রগ্রেসিভ পার্টি সিলিনার জোট সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়।

সূত্র: বাসস