ইউক্রেনের জন্য বড় অঙ্কের ঋণ দিতে জব্দ করা রাশিয়ার সম্পদ ব্যবহারের বিষয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। একজন ইইউ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তবে চলতি বছরের পরও কিয়েভকে অর্থায়ন অব্যাহত রাখার জন্য একটি বিকল্প পরিকল্পনা নিয়ে রাতভর আলোচনা অব্যাহত রয়েছে।
ইইউর কর্মকর্তা বলেছেন, ‘দীর্ঘ আলোচনার পর এটি স্পষ্ট হয়েছে যে ক্ষতিপূরণ ঋণের বিষয়ে আরো কাজ করা প্রয়োজন। নেতাদের বিস্তারিত বিষয়গুলো পর্যালোচনা করতে আরো সময় প্রয়োজন।’
তিনি জানিয়েছেন, নেতারা এখন একটি অন্তর্বর্তীকালীন সমাধানে একমত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যার আওতায় ইইউর যৌথ বাজেটের নিশ্চয়তায় সরাসরি ইউক্রেনের জন্য অর্থ ঋণ নেয়া হবে।
সূত্র : বাসস



