ইউক্রেনের সীমান্তে রুশ হামলায় বেসামরিক নাগরিক নিহত

ইউক্রেনের মলদোভা সীমান্তের একটি তল্লাশি চৌকিতে রুশ ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বাহিনী বুধবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের মলদোভা সীমান্তে হামলা চালিয়েছে রাশিয়া
ইউক্রেনের মলদোভা সীমান্তে হামলা চালিয়েছে রাশিয়া |সংগৃহীত

ইউক্রেনের মলদোভা সীমান্তের একটি তল্লাশি চৌকিতে রুশ ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বাহিনী বুধবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

সীমান্তরক্ষী বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছে, ‘রাতের বেলায় রাশিয়া মলদোভার সীমান্তে স্টারোকোজাচে আন্তর্জাতিক সড়ক তল্লাশি চৌকিতে হামলাকারী ইউএভি (মানববিহীন আকাশযান) দিয়ে হামলা চালিয়েছে।’

সীমান্তরক্ষী বাহিনী জানায়, হামলায় তল্লাশি চৌকির কাছে থাকা বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন এবং এই হামলা সেখানে আগুনও ধরে যায়। তবে কতজন আহত হয়েছেন, তা জানানো হয়নি।

হামলার পর তল্লাশি চৌকিটি বন্ধ করে দেয়া হয়েছে।

সূত্র : বাসস