রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে হামলায় একটি মিনিবাসের দুই যাত্রী নিহত হন। অন্যদিকে সীমান্তবর্তী সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন হামলা
ড্রোন হামলা |প্রতীকী ছবি

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) এ হামলা চালানো হয়।

আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে হামলায় একটি মিনিবাসের দুই যাত্রী নিহত হন। অন্যদিকে সীমান্তবর্তী সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।

দনিপ্রোপেত্রোভস্কের আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, নিকোপোলে এই হামলায় দু’জন নিহত এবং দুই শিশুসহ ১২ জন আহত হয়েছেন।

রুশ-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপরীতে দনিপ্রো নদীর অপর তীরে অবস্থিত এই শহরটি রুশ হামলার একটি নিয়মিত লক্ষ্যবস্তু।

দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর মিখাইল ফেদোরভ বলেছেন, দিনব্যাপী রুশ হামলায় দু’জন আহত হয়েছেন এবং এতে অ্যাপার্টমেন্ট ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: রয়টার্স