ইরানের ড্রোন হামলায় একজন ফরাসি সৈন্য নিহত হওয়ার পরও মধ্যপ্রাচ্য যুদ্ধে ফ্রান্সের অবস্থান ‘সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক’ থাকবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি।
ম্যাক্রোঁ বলেন, ‘মিত্রদের সমর্থনে ফ্রান্সের অবস্থান সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক এবং এই অবস্থানের কারণে আমাদের ওপর আক্রমণ করার কোনো কারণ থাকতে পারে না।’
এর আগে, ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে জানিয়েছিলেন যে, ইরাকের এরবিলে একজন ফরাসি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন সেনা আহত হওয়ার বিষয়েও জানান তিনি।
ইরানের সাথে মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে এটিই প্রথম ফরাসি সৈন্য নিহত হওয়ার ঘটনা। সূত্র : বিবিসি



