রাশিয়া ও ইউক্রেনে রাতভর হামলা, নিহত ৮

রাশিয়ায় রাতভর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন এবং ইউক্রেনে রাশিয়ার হামলায় দু’জন নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়া ও ইউক্রেন রাতভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে
রাশিয়া ও ইউক্রেন রাতভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে |সংগৃহীত

রাশিয়ায় রাতভর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন এবং ইউক্রেনে রাশিয়ার হামলায় দু’জন নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ভ্যালুইস্কি পৌর জেলার কোলোস্কোভো গ্রামে হামলা চালিয়েছে। এতে ছয়জন বেসামরিক নাগরিক নিহত এবং এক শিশুসহ চারজন আহত হয়েছেন।

তিনি আরো বলেন, আহতদের মধ্যে দু’জনকে চিকিৎসা সহায়তা দেয়া হলেও তারা হাসপাতালে ভর্তি হতে রাজি হননি। আর শিশুসহ বাকিদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, জাপোরিঝিয়া জেলায় রাতভর হামলায় দু‘জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

তার মতে, রুশ বাহিনী ২৪ ঘণ্টার ব্যবধানে এই অঞ্চলের ৬০টি বসতিতে এক হাজার ২১৭টি হামলা চালিয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি