রুশ হামলায় ইউক্রেনের খারকিভে নিহত ৩

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। অঞ্চলটির গভর্নর বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য জানান।

নয়া দিগন্ত অনলাইন
হামলা
হামলা |প্রতীকী ছবি

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। অঞ্চলটির গভর্নর বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য জানান।

খারকিভ অঞ্চলের সম্মুখসারির শহর বালাকলিয়ার একটি আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়।

শহরটির সামরিক প্রশাসনের প্রধান ভিতালি কারাবানভ জানান, হামলায় দুই নারী ও এক পুরুষ নিহত হয়েছেন।

আঞ্চলিক কর্মকর্তা সেরহি ক্রিভোশেঙ্কো জানান, উত্তর-পূর্বের আরেকটি অঞ্চল সুমিতে রাশিয়ার গাইডেড বোমা হামলায় ১৩ জন আহত হয়েছেন।

অন্যদিকে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা জানান, রাশিয়ার পৃথক আরেকটি হামলায় সেখানে দু’জন আহত হয়েছেন।

সূত্র: বাসস