অস্ট্রিয়ায় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের কনসার্টে হামলার পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার এক ব্যক্তির বিচার শুরু হয়েছে। ওই ঘটনার জেরে ২০২৪ সালে আল্পস অঞ্চলের দেশটিতে এই মার্কিন সুপারস্টারের নির্ধারিত কনসার্টগুলো বাতিল করা হয়।
২১ বছর বয়সী বেরান এ.-কে মুখোশ পরা পুলিশ সদস্যদের পাহারায় আদালতে আনা হয়। ২০২৪ সালের আগস্টে গ্রেফতারের পর থেকেই তাকে আটক রাখা হয়।
তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধসহ আরো বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
সূত্র : বাসস



