পুতিন যুদ্ধবিরতির ভান করে সেনা মোতায়েন বাড়াচ্ছেন : জেলেনস্কি

জেলেনস্কির দাবি, ‘পুতিন কেবল যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে তার ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে চান এবং এরপর আগের মতোই ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে চান।’

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি |সংগৃহীত

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আগামী ১৫ আগস্ট বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

কিন্তু এই বৈঠকের আগে পুতিন কেবল যুদ্ধবিরতির ভান করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (১২ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জেলেনস্কি লিখেছেন, ‘আজ গোয়েন্দা ও সামরিক কমান্ড থেকে একটি প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে পুতিন কী প্রস্তুতি নিচ্ছেন তার বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে। এটা বেশ স্পষ্ট যে পুতিন যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন না।’

জেলেনস্কির দাবি, ‘পুতিন কেবল যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে তার ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে চান এবং এরপর আগের মতোই ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে চান।’

তিনি আরো বলেন, রাশিয়া তার সেনাবাহিনী মোতায়েন করছে, যা নতুন করে আক্রমণাত্মক সামরিক পদক্ষেপের প্রস্তুতির ইঙ্গিত দেয়।