রাশিয়া রাতভর ইউক্রেনের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। রাশিয়ার হামলার ফলে সারা দেশে বিমান সতর্কতা জারি করেছে ইউক্রেন।
শনিবার (৭ মার্চ) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
রাশিয়া ইউক্রেনের পূর্ব খারকিভ অঞ্চলে একটি খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘রাশিয়ার আক্রমণের পর খারকিভের কিয়েভস্কি জেলার একটি পাঁচতলা আবাসিক ভবনের কিছু অংশ কার্যত ধ্বংস হয়ে গেছে এবং কাছাকাছি একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।’
খারকিভের মেয়র ইগর তেরেখভ বলেছেন, ওই হামলায় পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয় ও ১১ বছর বয়সী দুই কিশোর এবং ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে।
ডিনিপ্রোপেত্রোভস্কে, আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার গাঞ্জা বলেছেন, নিকোপোল জেলায় রাশিয়ার হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।
গাঞ্জা বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী ড্রোন, কামান ও রকেট ব্যবহার করে প্রায় ২০ বার এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আঞ্চলিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ বলেছেন, দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ান ড্রোন হামলায় এক শিশু আহত হয়েছে।
খারকিভ অঞ্চলের চুগুইভে, মেয়র হালিনা মিনায়েভা বলেছেন যে শহরের কেন্দ্রস্থলে একটি বাড়িতে ড্রোন হামলায় দু’জন আহত হয়েছেন।
রাশিয়ার অভিযানের কারণে রাতে ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।
পোলিশ বিমান বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানিয়েছে, তারা ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে তাদের আকাশসীমা রক্ষা করার জন্য সামরিক বিমান মোতায়েন করেছে।
সূত্র: বাসস


