ইউক্রেনে রাশিয়ার ফের হামলা, কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ

ট্রাম্পের দূতের সফর শেষে কিয়েভে রাশিয়ার পুনরায় ক্ষেপণাস্ত্র হামলা; একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত ইউক্রেনের রাজধানী, জারি বিমান সতর্কবার্তা।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারো হামলা শুরু করেছে রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারো হামলা শুরু করেছে রাশিয়া |সংগৃহীত

তিন দিনের বিরতির পর ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারো হামলা শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার ভোরে শহরটিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার রাশিয়া ও ইউক্রেনের রাজধানী সফর করেন। তাদের সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছিলেন।

কিয়েভের সামরিক প্রশাসন বিমান হামলার সতর্কতা জারি করার পর সর্বশেষ বিস্ফোরণে শহরের কেন্দ্রীয় এলাকায় গাড়ির অ্যালার্ম বেজে ওঠে।

কিয়েভের সামরিক প্রশাসন জানায়, শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কিয়েভের পাশাপাশি বোরিসপিল ও ফাস্তিভ জেলাতেও কয়েকটি ভবনে হামলা হয়েছে।

এক সাংবাদিক জানান, তিনি আকাশে ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েছেন।

সূত্র : বাসস