মধ্যপ্রাচ্যে সংঘাত ইসরাইলের ধ্বংস আনতে পারে : রুশ কমান্ডার

রাশিয়ার সশস্ত্র বাহিনীর এক সিনিয়র কমান্ডার বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শেষ পর্যন্ত ইসরাইলকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
রুশ কমান্ডার আপতি আলাউদিনভ
রুশ কমান্ডার আপতি আলাউদিনভ |সংগৃহীত

রাশিয়ার সশস্ত্র বাহিনীর এক সিনিয়র কমান্ডার বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শেষ পর্যন্ত ইসরাইলকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।

বুধবার (১৯ আগস্ট) প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক বিভাগের উপপ্রধান এবং চেচেন বিশেষ বাহিনী ‘আখমত’-এর কমান্ডার আপতি আলাউদিনভ তাসকে এ কথা বলেন। ইরানের বার্তাসংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

কমান্ডার বলেন, ‘আমাদের বুঝতে হবে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেবল আরো তীব্র হবে। আমি মনে করি, ইসরাইলের সুনির্দিষ্ট লক্ষ্য হলো সংঘাতকে যতটা সম্ভব উসকে দেয়া এবং এতে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে টেনে আনা।’

এ কাজে তারা বেশ দক্ষ বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: পার্সটুডে